
স্টাফ রিপোর্টার ॥
হটাৎ অতর্কিত হামলা চালিয়ে চাঁদপুর শহরের লেকের পাড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা এইচ এস সি পরীক্ষার্থিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গতকাল সোমবার বিকালে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এইচ এস সি পরীক্ষার্থিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করিয়েছে। জানাযায়, চাঁদপুর সদর উপজেলার শাহাতলি এলাকার ভোলানাথ চন্দ্র সরকারের ছেলে শ্রাবন চন্দ্র সরকার এবারের এইচ এস সি পরীক্ষার্থি। তার পরীক্ষার সিট পরেছে চাঁদপুর সরকারি কলেজে। প্রতিদিন সে শাহতলি থেকে পরীক্ষা দেওয়ার জন্য চাঁদপুর আসে। গতকাল ম্যানেজম্যান্ট ২য় পত্রের পরীক্ষা শেষে লেকের পাড় দিয়ে বাড়ী ফিরার সময় হটাৎ একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা শ্রাবন চন্দ্র সরকারের উপর অতর্কিত হামলা চালায়। তাৎক্ষনিক শ্রাবন রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরে। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে এইচ এস সি পরীক্ষার্থি শ্রাবন চন্দ্র সরকার আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় চিকিৎসাধিন রয়েছে। এ বিষয়ে শহরের বিভিন্ন স্থানে গুঞ্জন উঠেছে এসব নৃশংস ঘটনার কারনে সাধারন মানুষের মনে আতংক বিরাজ করছে। এতে করে স্বভাবিক ছেলেমেয়েদের চলাফেরা নিয়ে শংকা রয়েছে বলে অনেকে মন্তব্য করেন।
