শহরের শপথ চত্ত্বর এলাকায় বহুতল মার্কেট চাঁদপুর টাওয়ারের শুভ উদ্বোধন হয়েছে।
আজ সোমবার বিকেলে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসুফ গাজী ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবীন আইনজীবী কাজী হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য আব্দুর রশিদ সর্দার, অর্থ সমম্পাদক সালেহ আহমেদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি াকামল উদ্দিন পাটওয়ারী, জেলা শ্রমীক লীগ সভাপতি নুরুল ইসরাম মিয়াজী, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জামাল হোসেন, হাশেম দেওয়ান। আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মিল্টন ভূঁইয়া। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে বাইতুল আমিন মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল তোহা।

