শহরের চৌধুরীঘাট এলাকায় হোটেল নিউ শ্যামলিতে থেকে মাদক সেবন ও জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনার বিবরনে জানাযায়, জেলা ডিবি পুলিশের এসআই ইসমাইল হোসেন, মিজানুর রহমান, এএসআই মাহে আলম সঙ্গিয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটকৃতরা হলো, আবুল কাশেম গাজি (৪৫), আকবর (৩৫), জুয়েল (৪২), শহিদুল ইসলাম (৩২) ও কবির। জানাযায়, দীর্ঘদিন যাবৎ শহরের চৌধুরীঘাট এলাকার হোটেল নিউ শ্যামলিতে স্কুল পড়–য়া ছেলেমেয়ে, প্রবাসির স্ত্রী, ভাসমান পতিতাদের আনাগোনা সহ মাদক সেবন ও জুয়াখেলা নানান ধরনের অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ পাওয়া যায়। বিগত সময়ে শহরের বেশ কয়েকটি হোটেলে পতিতা, মাদক ব্যাবসা ও সেবন এমনি জাল টাকার সিন্ডিকেটচক্র সহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ড করা অবস্থায় অনেককে আটক করা হয়। পুলিশ প্রশাসনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযানকে ধন্যবাদ জানান সচেতন মহল। তারা আরো জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে যুব সমাজ অন্যায় ও সামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে পারবেনা।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

