
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে মাত্রাতিক্ত অটোরিক্সা সিএনজি বেপেরোয়া গতিতে চালানোর কারণে সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই যাচ্ছে। বড়ষ্টেশন পৌর মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ এর বাড়ির সামনে বেপোরোয়া গতিতে অটোরিক্সা চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় ওসমান (১২) বছরের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। শনিবার দুপুর ১২টায় এই দুঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় শিশু ওসমান কে তার স্বজনরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। জানা যায়, বড়ষ্টেশনের সেলিমের ছেলে ওসমান বাড়ির সামনের রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে অটোরিক্সাটি বেপোরোয়া গতিতে এসে তাকে সজোরে ধক্কা মাড়ে। এসময় মাটিতে লুটে পরে। স্থানীয়রা অটোরিক্সাটি আটক করে গুরুত্বর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কর্তব্যরত ডাক্তার জানায়, বর্তমানে শিশুটির অবস্থা অংশকাজনক। তার মাথায় ও শরীরে বিভিন্ন জায়গায় গুরুত্বর আঘাত রয়েছে।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
