চাঁদপুর শহরে চিত্রলেখায় অবরোধ সমর্থনে জেলা ছাত্রদলের মিছিল শেষে পিকেটাররা একটি মালবাহি ট্রাক ও একটি অটোরিক্সা ভাংচুর করে। এতে চালক সহ ৫ জন আহত হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গাজী ফয়সাল আহমেদ বাহারের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল নিয়ে চিত্রলেখা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এ সময় ফয়সাল গাজী বাহার বক্তব্য শেষ হওয়ার পর পরই পিকেটাররা চিত্রলেখা স্বর্ন বিতানের সামনে দাঁড়ানো অবস্থায় একটি মাছের পিকআপ ব্যাপক ভাংচুর চালায়। তারা সরকারি কলেজ গেইটের সামনে আরেকটি অটো রিক্সা ভাংচুর করার সময় ৪ যাত্রী গুরুতর আহত হয়। মালবাহী ট্রাকের আহত চালক আবুল কাশেম জানায়, বড় স্টেশন থেকে মাছ বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ট্রাকটি নিয়ে রওয়ানা দেয়। পথিমধ্যে চিত্রলেখা এলাকায় অবরোধকারীরা ইট পাটকেল নিক্ষেপে গাড়ীর চারপাশের গ্লাস ভেঙ্গে যায়। এ সময় মাথায় ও বুকে ইটের আঘাত লেগে গুরুতর আহত হয়। পিকেটাররা মুহুর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। আহত যাত্রীরা চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

