
প্রতিনিধি=
চাঁদপুর সদরের শাহতলী বাজারে বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে ট্রান্সফরমার সমস্যায় বিদ্যুৎ চলে যায়। গতকাল বিকেল পর্যন্ত ট্রান্সফরমারটির সমস্যা সমাধান করা হয়নি। যার ফলে বাজারের ব্যবসায়ীরা বিদু্যৎবিহীনভাবে দোকানপাট খুলে ব্যবসা করছে। বিদ্যুৎ না থাকায় রাত ১০টার পূর্বেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যেতে বাধ্য হচ্ছে। এতে করে বেচা-বিক্রিও কম হচ্ছে। ফ্রিজে রাখার মতো পণ্য ফ্রিজে রাখতে না পারায় তাদের লোকসান গুণতে হচ্ছে। বেচা-কেনা কম হওয়ায় বাজারের গুরুত্বও হরাস পাচ্ছে। এমনকি ব্যবসায়ীরা লোকসান দিচ্ছে। বাসা বাড়িতে স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটছে। শাহতলী বাজারের বিদ্যুৎ সমস্যা সমাধানে কর্তৃপক্ষ এগিয়ে আসবেন বলে ক্রেতা-বিক্রেতা ও সচেতন মহলের প্রত্যাশা।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
