চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিলানী চিশতী কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ার হোসের খান ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহ…..রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭৮) বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন। গত শুক্রবার আনোয়ার হোসেনের অবস্থার বেগতিক দেখে চাঁদপুর ২শ ৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে তিনি মারা যান। গতকাল দুপুর ২টায় তার নিজ বাড়ি মৈশাদী ইউনিয়নের জোড় বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়, জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় মৈশাদীসহ আসপাশের সকল ধর্মপ্রান মুসলমান অংশ নেন। আনোয়ার হোসেন খান সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুর রেজা ফারুকের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজের ইমামতি করেন হাফেজ বশিরউল্লাহ। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ্য প্রকাশ করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও শাহতলী জিলানী চিশতী কলেজের দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ হারুন আর রশিদ, মৈশাদী ইউপি চেয়ারম্যান আবু জাফর মোঃ সালে অলি পাটওয়ারী, মৈশাদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান খান বাবলু, হামানকদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মুক্তার হোসাইন, জেলা শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোবারক হোসেন আখন্দ, মৈশাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুছ মিয়া, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সুমন।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে এক মাসে ৮শ’ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায়
চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ’ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট... বিস্তারিত
চাঁদপুর পৌরসভার উচ্ছেদ অভিযান
শহরের নিউ মার্কেট, টাউন হল মার্কেটসহ চাঁদপুর পৌরসভার সামনে থেকে কালিবাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন... বিস্তারিত
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের... বিস্তারিত
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ মেট্রিক টন জাটকা…
চাঁদপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি... বিস্তারিত
নতুন জরিপে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা নতুন এক প্রাক্-নির্বাচনী জনমত জরিপে বিএনপি ও... বিস্তারিত
কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির প্রার্থী,
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে... বিস্তারিত
থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন…
থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে... বিস্তারিত
টাকা তুলতে পারছেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা
নতুন বছরের প্রথম দিন থেকেই একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর আওতায় আসা পাঁচ ব্যাংকের... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

