জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে ফলাফল সাফল্যজনকপাশের হার ৯২.০৬%
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে ২০১৮সালের এস.এস.সি পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। রবিবার প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর অধীনে এস.এস.সি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে মোট ৬৩জন পরীক্ষার্থীর অংশগ্রহন করে। এরমধ্যে ৫৮জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে । পাশের হার ৯২.০৬%। এর মধ্যে এ+ ১জন, এ গ্রেড ১৯জন, এ- গ্রেড ১৫জন, বি গ্রেড ১৭জন ও সি গ্রেডে ০৬জন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছে।
এদিকে এক ক্ষুদেবার্তায় ২০১৮সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার ।
শাহতলী জোবাইদা হাইস্কুলে ফলাফল সাফল্যজনক পাশের হার ৯৩.৭৫%
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহবাহী উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৮সালের এস.এস.সি পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। রবিবার প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর অধীনে এস.এস.সি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে মোট ৪৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে ৪৫জন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছে। পাশের হার ৯৩.৭৫%। এর মধ্যে এ+ গ্রেড ১জন, এ গ্রেড ১০জন, এ- গ্রেড ০৮জন, বি গ্রেড ২১জন, সি গ্রেডে ০৫জন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছে। একজন জিপিএ-৫ পেয়েছে।
