চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাঁটেরগাঁও গ্রামে খান বাড়িতে জহির খান ৮ বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। চাঁদপুর মডেল থানার এসআই খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২, তারিখ- ২৫-০৩-২০১৫। ঘটনার বিবরণে জানা যায়, ভাঁটের গাঁও গ্রামের খান বাড়ির জহির খানের স্ত্রী গত ৪ মাস পূর্বে তার টাকা পয়সা স্বর্ণলঙ্কার নিয়ে ছেলে সন্তান রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর থেকে তার শিশু জহির খানকে তার পিতা নাছির খান মায়ের মতো আদর ¯েœহ ভালোবাসা দিয়ে লালন পালন করতে থাকে। গত মঙ্গলবার সকাল ৯টায় প্রতিদিনের ন্যায় ঘর থেকে নাছির খান কাজের সন্ধানে বেড়িয়ে পড়ে। বিকেল ৪টায় ঘরে প্রবেশ করে বেড়ার পাশে তার শিশু সন্তান জহির খানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনা গতকাল বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে চাঁদপুর মডেল থানা পুলিশকে স্থানীয়রা অবহিত করেন। পরে তার বাবা নাছির খান থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। থানায় অপমৃত্যুর মামলা হওয়ার পর মডেল থানার এস্আই খালেকুজ্জামান লাশটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। থানায় গিয়ে দেখা যায়, নিহত শিশু জহিরকে পাতলা কম্বল দিয়ে পেচিয়ে থানার পাশে মাটিতে ফেলে রাখা হয়েছে। দীর্ঘ সময় লাশটি মাটিতে পড়ে থাকার পর তাকে মামলার তদন্তকারী কর্মকর্তা খালেকুজ্জামান মর্গে প্রেরণ করে। লাশের স্বজনরা থানায় এসে আহাজারি করতে থাকে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

