শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরস্তিতে পল্লী চিকিৎসক আনোয়ার উল্লাহ হত্যার ছয়দিনেও কোন ক্লো ভের করতে পারেনি মডেল থানা পুলিশ শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকার পল্লী চিকিৎসক আনোয়ার উল্যাহ হত্যার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। গত ২৬ জানুয়ারি রাতে তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা জবাই করে হত্যা করা হয়। ২৭ জানুয়ারি আনোয়ার উল্লাহ ছোট ছেলে ডাঃ মোশারফ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ গতকাল পর্যন্ত প্রতিদিন ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং মামলার আসল রহস্য উ™ঘাটনে চেষ্টা করছে।মামলার তদন্ত কর্মকর্তা শাহরাস্তির থানার পরিদর্শক (তদন্ত ) মোঃ নূর হোসেন মামুন জানান, এ মামলায় এখনো কেউ আটক হয় নি। তবে অচিরেই মামলার রহস্য উ™ঘাটন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আনোয়ার উল্যাহর পরিবার ও এলাকাবাসী থেকে জানা যায়, ৮৫ বছর বয়সী এ গ্রাম্য ডাক্তারের কোনো শক্র ছিলো না। এলাকার গরিব অসহায় জনগণকে তিনি আন্তরিকভাবে চিকিৎসা সেবা দিয়ে যেতেন। কোনো প্রকার রাজনীতির সাথেও তিনি জড়িত ছিলেন না। বিভিন্ন সামাজিক সমস্যা থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখতেন। এমন সাধাসিধে একজন মানুষকে কেনো এভাবে হত্যা করা হলো তা এখন উপজেলা জুড়ে আলোচনার প্রধান বিষয়।এদিকে গতকাল দুপুরে বানিয়াচোঁ এলাকায় এ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চিকিৎসক, ফার্মাসিস্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। দুপুর ২টায় বানিয়াচোঁ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনে খুনিদের শাস্তি দাবি জানায় অসংখ্য নারী পুরুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এ নিরপরাধ মানুষটির নৃশংস হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন এবং হত্যার রহস্য উ™ঘাটন করার জন্যে থানা পুলিশের প্রতি আহ্বান জানান।মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রভাষক আনিছুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, অ্যাডঃ মোঃ হোসাইন আহমেদ, মরহুমের কনিষ্ঠ পুত্র ডাঃ মোশারফ হোসেন, মেহার উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ডাঃ মোঃ মাহবুব আলম, ডাঃ শফিউল ইসলাম, ডাঃ মফিজুর রহমান মজুমদার, মোঃ শহিদউল্যাহ মাস্টার, বানিয়োচোঁ জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হান্নান ভূঁইয়া, ডাঃ প্রভাংশু বিমল সুমন, ডাঃ বদিউল আলম সুমন ও ভাষ্কর সমীর চন্দ্র দত্ত। মানববন্ধনে উল্লেখযোগ্যদের মাঝে উপস্থিত ছিলেন নিহতের বড় ছেলে ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান, মেজো ছেলে ডাঃ মিজানুর রহমান, ডাঃ সাদিরুজ্জামান, জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক মোঃ তাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ইব্রাহীম খলিল প্রমুখ। এছাড়া চিকিৎসকবৃন্দ, ফার্মাসিস্ট, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
