মোঃ আমিনুল ইসলামঃ
চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহার জনগনের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের কর্মচারী, প্রাথমিক ভাবে আপনারাই সমস্যার সমাধান করতে হবে। আমরা আপনাদের সহায়ক শক্তি, প্রত্যেকটি মানুষ নিজের উপর আস্থা রাখতে হবে, যুবসমাজ পথভ্রষ্ট হয়ে গেলে সমস্যা বাড়বে। মসজিদের ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একটি সংবাদ দিলে জনগণ বিশ্বাস করে, তাই সঠিক তথ্য দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ যাতে নষ্ট না হয়। কেউ যাতে সমাজে অশান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। গত কয়েকদিন যাবত ডাকাত আতংকে শাহরাস্তি উপজেলা জুড়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে জনগনের সাথে সরাসরি উপস্থিত হয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করতে গতকাল ১৯ ফেব্রুয়ারি উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায় আয়োজন করা হয় অপরাধ দমন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরা ভালো কাজের অংশিদার হই, ভালোটাকে গ্রহণ করি। আমরা আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করুণ। তিনি আরও বলেন, শাহরাস্তি শান্তিপূর্ণ এলাকা, এই এলাকার সুনাম রক্ষা করবেন। এই ধরনের সুনাম ধরে রাখা বাংলাদেশে বিরল। এই সুনাম ধরে রাখুন। একটা প্রানও যেন ঝুঁকির মধ্যে না পড়ে সে লক্ষে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, শাহরাস্তির নবনির্বাচিত পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাটোয়ারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ওসি তদন্ত দিলদার আজাদ, প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির প্রমুখ।
সভায় মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন, বিজয়পুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ বোরহান উদ্দিন, মোঃ মুশফিক আহমেদ, ইউপি সদস্য দিপালি রানী মজুমদার, গ্রাম পুলিশ সদস্য রমজান আলী, স্কুল শিক্ষার্থী ফারহানা আক্তার, সাদ্দাম হোসেন প্রমুখ।
