যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে অসামাজিক কাজে বাধা দেয়ায় প্রতিপক্ষের নৃশংস হামলায় সুশীল পরিবারের ৩ ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি গত ১৫ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উত্তর ইউনিয়নের রাঢ়া রাজাপুর প্রধানিয়া বাড়িতে ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, ওই বাড়ির আব্দুল করিমের পুত্র মুকবুল হোসেনের স্ত্রী ডলি বেগম তার নিজ ঘরে বহিরাগত লোক দ্বারা অসামাজিক কাজ করতো। যা একই বাড়ির মৃত হাবিবুর রহমানের পুত্র আর্মির অবসর প্রাপ্ত সার্জেন্ট নুরুল ইসলাম বাধা প্রয়োগ করেন। আর তাতেই ক্ষীপ্ত হয় মুকবুল ও তার লোকজন। এতেই ঘটে পাশবিক হামলার ঘটনা। উক্ত ঘটনায় গুরুতর আহত হন একই পরিবারের ৩ ব্যক্তি। তারা হলেন, বাধা দানকারী নুরুল ইসলাম, স্ত্রী শাহানারা ইসলাম ও তার ভাই ইউসুফ মিয়া। স্থানীয় লোকজন ও থানা পুলিশের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় নুরুল ইসলাম মুকবুল পরিবারসহ বেশ ক’জনের বিরুদ্ধে মালা করেছেন। অন্যদিকে নুরুল ইসলামদের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করেন মুকবুল। এ ব্যাপারে ঘটনায় গুরুতর আহত নুরুল ইসলাম বলেন, আমি আমার কর্মজীবনে অবসর নিয়ে স্ব-পরিবারে নিজ বাড়িতে বসবাস শুরু করি দেড় মাস থেকে। এরই মধ্যে প্রতিপক্ষ মুকবুলের স্ত্রী ডলি বেগম আমার ঘরে আসা যাওয়া করতো। প্রায় সন্ধ্যায় চোখে পড়তো ডলির ঘরে বহিরাগত মানুষের আনাগোনা। বিষয়টি আদৌ সামাজিক বলে মনে হয়নি বিধায় ডলি ও তার ছেলে মেয়েদের আমার ঘরে আসতে নিষেধ এবং এ ধরণের অসামাজিক কাজ থেকে বিরত থাকার অনুরোধ করি। আমার নিষেধ বা অনুরোধের অর্থ উল্টো বুঝে তার স্বামী ও ছেলেদের তা অবহিত করে। এতেই তারা ক্ষীপ্ত হয়ে ভাড়াটে গুন্ডাসহ ঘটনার দিন অতর্কিতে হামলা চালিয়ে আমাদের গুরুতর আহত করে এবং দরজা জানালা ভাংচুরসহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় মুকবুল আর তার লোকজন। এমন বর্বরোচিত হামলার নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, প্রতিপক্ষরা অন্য এলাকা থেকে এসে জায়গা ক্রয় করে এ বাড়িতে অবস্থান করা স্বর্ত্বেও অসামাজিক কাজ চালিয়ে সামাজিক অবক্ষয় করছে। যার প্রতিবাদে এগিয়ে এসে দৈহিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাই আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগীয় সহযোগিতা কামনা করেন তিনি। এ বিষয়ে মুকবুল পরিবারের স্বাক্ষাতকার নিতে গেলে ওই সময় তাদের নিজ ঘরে তালা ঝুলতে দেখা যায়। যে কারণে ঘটনার অপর পিঠের তথ্য সংযোগ করা সম্ভব হয়নি। এলাকাবাসি জানান, হামলাকারী ব্যক্তিরা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। তারা অতীতেও এধরণের অনেক ঘটনা ঘটিয়েছে। স্থানীয় শালিস দরবারে গন্যমান্যদের তোয়াক্কা করে না। উক্ত ঘটনায় তাদের কঠোর শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তারা।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তিতে অসামাজিক কাজে বাধা- প্রতিপক্ষের হামলায় আহত ৩
আরও সংবাদ
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

