
মোঃ জামাল হোসেন ঃ শাহরাস্তিতে ইয়াবা সহ শাহআলম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউপির আলীপুর গ্রামের মিজি বাড়ি এলাকা থেকে তাঁকে আটক করে। পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে চাঁদপুর-কুমিল্লা সড়কের বিভিন্ন পয়েন্টে মাদকের এ সরবরাহ চলছে বলে অভিযোগ উঠছে। ওই দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ কামাল উদ্দিন ও খিলা বাজার ফাঁড়ি থানার সহকারি উপ-পরিদর্শক মোঃ রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র শাহ্ আলমকে ২৬ পিচ ইয়াবা সহ আটক করে। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা রজু হয়।
