প্রতিনিধি
শাহরাস্তিতে খড়ের গাদা থেকে নবজাতক এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাওড়া এলাকা থেকে এ কন্যা শিশুকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নাদিমুল ইসলাম ও নূর হোসাইন কালিয়াপাড়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে নাওড়া করফুলেন্নেছা মহিলা কলেজ রোর্ডের পশ্চিম পাশে তিন রাস্তার মোড়ে পৌঁছালে হঠাৎ কান্নার শব্দ শুনতে পায়। এতে তারা ভয় পেয়ে নাওড়ার দর্জি দোকানদার মোঃ দেলোয়ার হোসেনকে ঘটনাটি জানায়। এরপর ৮-১০ জন লোক ঘটানস্থলে গিয়ে দেখতে পায় খড়ের গাদার মধ্যে একটি নবজাতক কন্যা শিশু কান্না করতেছে। পরবর্তীতে বিষয়টি স্থানীয় কাউন্সিলর সাহাবুদ্দিনকে অবহিত করা হয়। খবর পেয়ে নবজাতক শিশুটিকে দেখতে এলাকার শত শত মানুষ ভীড় জমায়।
এরপর শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) কামাল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ রাত সাড়ে ৯ টায় ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে চিকিৎসা দেয়ার পর থানায় নিয়ে আসে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় জিডি নং-৮৫৬, তাং-২১/১২/২০১৪। পরবর্তীতে শাহরাস্তি মডেল থানা পুলিশ নবজাতক কন্যা সন্তানটির তত্ত্বাবধানের জন্য নাওড়া গ্রামের মোঃ সেলিম মিয়ার স্ত্রী নুরজাহান বেগমকে দায়িত্ব দেয়া হয়। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক মামুন জানান, এলাকাবাসী একটি মহৎ কাজ করেছে। তাই আমি সকলকে ধন্যবাদ জানাই। এদিকে নুরজাহান বেগম জানান, আমার ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। এখন থেকে আমার ২ কন্যা ও ১ পুত্র সন্তান। আমি এক নবজাতক কন্যা শিশুকে কুরআনে হাফেজ বানাতে চাই। তাই তার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

