মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়রে শ্যামপুর গ্রাম থেকে ২মাস পর গৃহবধুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। শুক্রবার ২৪ মার্চ দুপুর ১.১০মিনিটে শ্যামপুর গ্রামে কামার বাড়ীর পারিবারিক কবরস্থান থেকে ২ সন্তানের জননী নুরুন্নাহার (৫৫) লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলন করেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা। শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ঢাকার মতিঝিল থানায় দায়েরকৃত বাদী পারভিন আক্তারের অভিযোগের ভিত্তিতে যার মামলা নং ১৯(২)১৭ মুলে বিজ্ঞ আদালতের নিদের্শে এ গৃহবধুর লাশ উত্তোলন করা হয়েছে। তিনি আরো জানান, ২ সন্তানের জননী গৃহবধু নুরুন্নাহার ও স্বামী বিবাদী আবু ইউছুফ আনছারী (৭০) দীর্ঘদিন যাবত ঢাকার উত্তর কমলাপুর নিজ বাড়ীতে বসবাস করে আসছিলেন। ২০১৭ সালের ২১ জানুয়ারী গৃহবধু নুরুন্নাহার মৃত্যু বরণ করলে, ২২ জানুয়ারী সকালে তার নিজ বাড়ী শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের শ্যামপুর গ্রামের কামার বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারী ২ সন্তানের জননী নুরুন্নাহারের ছোট বোন পারভিন আক্তার তার বোনকে হত্যা করেছে মর্মে স্থানীয় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে। গৃহবধু নুরুন্নাহারের পৈত্রিক বাড়ী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাকসরপুর গ্রামে। তিনি আরো জানান, মামলা তদন্তের সার্থে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশক্রমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে শাহরাস্তি থানায় এ গৃহবধুর লাশ উত্তোলন করা হয়। দুপুরে গৃহবধুর লাশ ময়নাতদন্তের চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাতেই তার লাশ পুনরায় দাফন করা হবে। লাশ উত্তোলনের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউছুপ পাটওয়ারী, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ মহসিনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
