
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনাতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ চাঁদপুরের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস, সংস্থার জেলা সমন্বয়কারী ফেদৌসী বেগম। উপজেলা সমন্বয়কারী গৌতম কুমার সরকারের সঞ্চালনায় সভায় শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সঠিক ও ন্যায্যভাবে গ্রাম আদালত পরিচালনা, আইনের সহায়তার জন্য যারাই জনপ্রতিনিধির কাছে আসছে সবার প্রতি সমান দৃষ্টি রেখে বিচার কার্যক্রম পরিচালনাসহ গ্রাম আদালত বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে গ্রাম আদালতে দাপ্তরিক সরঞ্জামাদি বিরতণ করা হয়।
