শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তিতে চিতোষী ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ অক্টোবর শনিবার বিকেল ৩ ঘটিকায় শাহরাস্তির চিতোষী ডিগ্রি কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠত হয়। চিতোষী পূর্ব ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ ইব্রাহিম খলিল মঞ্জুর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.টি.এম জিয়া উদ্দিন বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বিএসসি, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এমএসসি, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আকবর বেপারী, চিতোষী পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মোঃ জুবায়েদ কবির বাহাদুর, বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপির সদস্য কামরুল হাছান লিটন।
সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম রিপন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ সফি উদ্দিন মিয়াজী, যুগ্ম আহবায়ক মোঃ মাছুম বিল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, মাহমুদুল হাছান কিরন, মোনলিসা মনা, চিতোষী পূর্ব ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন রিয়াদ, সোহেল আহমেদ, মোঃ বিল্লাল হোসেন, চিতোষী ডিগ্রি কলেজের নবনির্বাচিত আহবায়ক মোঃ আজগর আহমেদ, সদস্য সচিব মহিন উদ্দিন মানিক, যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, মোক্তাদির ইমাম স¤্রাট, রেজাউল করিম রুবেল, সহ-সদস্য সচিব নাছির আহম্মেদ, ১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মামুন হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশাল একটি মিছিল চিতোষী বাজার প্রদক্ষিণ করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে চিতোষী ডিগ্রি কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

