
মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তিতে জেলেদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্প্রতিবার সমাপ্ত হয়েছে। গত মঙ্গলবার থেকে আজ বৃস্পপ্তিবার পর্যন্ত উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধণ মূলক কার্যক্রমের বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় জেলেদের প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোঃ ফেরদাঊস, সেলাই প্রশিক্ষক মাসুদা ইয়াছমিন প্রমুখ। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম।
কর্মশালায় জামা কাপড় সেলাই, মৎস্য, হাঁস, মুরগী, কবুতর, ছাগল, গরু সহ বিভিন্ন গবাদি পশু পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০জন জেলে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।
শিরোনাম:
বুধবার , ১২ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
