শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। বুধবার উপজেলা কমপ্লেক্স চত্বরে প্রশাসন ও জনগনের অংশ গ্রহনে একটি র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। মিলনায়তনে অস্থায়ী ১৯টি স্টল পরিদর্শণ শেষে ইন্টারনেট সেবা বিষয়ে উপস্থিতিদের অবহিত করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন, উপজেলা আইসিটি কমিটির সম্পাদক অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ,ু সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ম সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার প্রমুখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

