প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহরাস্তি পৌরসভার বর্তমান সফল মেয়র মোঃ মোস্তফা কামাল ১২নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন। শুক্রবার দিনব্যাপী ওই এলাকার নোয়াগাও গ্রামে ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় সাথে থাকা নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের সমর্থনে এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার লোকজনের সাথে কুশল বিনিময় ও প্রতীক সম্বলিত লিফলেট ভোটারদের হাতে তুলে দেন। গণসংযোগকালে ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
গণসংযোগ কালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর পৌরসভাটি “গ” শ্রেণি থেকে “খ” শ্রেণিতে উত্তীর্ণ হয়ে বছর খানেকের মাথায় “ক” শ্রেণিতে উন্নীত হয়েছে। পৌরসভার উন্নয়নে মাস্টার প্ল্যান অনুমোদিত হয়েছে। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সড়ক বাতি স্থাপন, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধণ করা হয়েছে। উন্নয়ন কাজে নতুন ৫টি প্রকল্প অন্তর্ভূক্ত হয়েছে। ইতোমধ্যে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে ৬ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। বিএমডিএফ’র ২০ কোটি টাকা অনুমোদন হয়েছে। এ টাকা পৌরসভার উন্নয়নে আগামী ৫ বছর ব্যয়িত হবে। বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ওভারহেড ট্যাংক নির্মাণে ৯ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। এ বিষয়ে পাবলিক হেলথের সাথে চুক্তি ও কন্সালটেন্ট নিয়োগ হয়েছে। পৌর এলাকাকে সন্ত্রাস-মাদকমুক্ত করা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, সুষম বন্টন ও মডেল হিসেবে গড়ে তুলতে তাকে পুনঃ নির্বাচিত করার আহবান জানান ।
