
মোঃ আমিনুল ইসলামঃ
শাহরাস্তি পৌরসভার নাওড়া গ্রামে সোমবার বিকেল ৫ টায় পানিতে ডুবে মোঃ ওমর ফারুক নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মোঃ শাহাদাত হোসেনের পুত্র। ঘটনার বিবরণে ওই শিশুর পরিবার সুত্র জানায়, ঘটনার দিন বিকেলে ফারুক পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলতে যায় এবং পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজতে পুকুর পাড়ে গেলে পানিতে তার লাশ দেখতে পায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
