
শাহরাস্তি ব্যুরোঃ
শাহরাস্তিতে ১৩ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৩টায় পৌর শহরের কাজির কামতা এলাকায় গ্রামে আটকের এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ মহিন উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রকিবুল ইসলাম, এটিএসআই সুদর্শণ কুড়ি সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায়। অভিযানে কাজির কামতা মোল্লা বাড়ির আবদুর রব’র পুত্র শাকিল (২২) ও নিজমেহার মজুমদার বাড়ির মৃত হাফেজ আনোয়ার হোসেন মজুমদারের পুত্র মোঃ শাহ শরিফকে (২২) ১৩ বোতল ফেন্সিডিল সহ আটক করে থানায় নিয়ে আসে। ওই সময় তাদের সহযোগি পশ্চিম উপলতা গ্রামের মজিবুল হক বেপারীর পুত্র সামছুল আলম (৪০) ও একই গ্রামের আলী আক্কাছের পুত্র তুষার (২৩) পালিয়ে যায়। এ বিষয়ে ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার টেবিল ৩ (৫)/২৫ ধারায় একটি মামলা করা হয়েছে। যার নং-০৫, তাং-২০/৩/১৭ইং।
