মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ভানবাসি মানুষ ও রাস্তাঘাট পরিদর্শন করেছেন উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ । গত মঙ্গলবার ১১টার সময় তিনি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান। ভানবাসি ক্ষতিগ্রস্থ মানুষ সূত্রে জানা গেছে, এবারের চলতি বন্যায় এ ইউপি পাঁকা, আধাপাঁকা, কাঁচারাস্তা বন্যার পানিতে তলিয়ে যায়। রাস্তাগুলো হচ্ছে, শোরসাক বাজার পাকা সড়ক, শোরসাক পূর্বপাড়া মিয়াজীবাড়ি সড়ক, শোরসাক মধ্যেপাড়া চেড়িয়া মজুমদার বাড়ি সড়ক, পশ্চিম খালপাড় হতে উত্তর খালপাড় পর্যন্ত সড়ক, মিসাব বাড়ি মসজিদ হতে উত্তর খালপাড় মশুমিয়ার বাড়ি সড়কসহ প্রায় সবকয়টি রাস্তা পানিতে নিম্মজিত হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া ওই সব রাস্তায় স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এছাড়াও তিনি চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোরসাক প্রাথমিক বিদ্যালয় ও চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতা তদন্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রেদোয়ান হোসেন সেন্টু, ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বাবুল, মোঃ নুরুন নবী, শোরসাক বাজার কমিটির সভাপতি শরিফুল ইসলাম সরুজ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, আবুল কাশেম ভূইয়া, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন মশু, মোঃ শহিদ উল্যাহ মাষ্টার, মোঃ মুকবুল মাস্টারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

