শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতা গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পশ্চিম উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়। ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক মোঃ নূর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে ও পল্লী বিদ্যুতের জুনিয়র প্রকৌশলী মোঃ ফারুক হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোশারফ হোসেন পাটওয়ারী, শাহরাস্তি পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ ফখর উদ্দিন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর মোঃ আনোয়ার হোসেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ ইরান, যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, ইকবাল বাহার চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক, ছাত্রছাত্রী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন শাহরাস্তি-হাজীগঞ্জের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের একান্ত প্রচেষ্টায় শাহরাস্তির প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বিদ্যুতায়নের কাজ চলছে। এর ধারাবাহিকতায় পশ্চিম উপলতা গ্রামে এ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়।
এছাড়াও বক্তারা স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহ-ধর্মীনি রুবী ইসলামের সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

