
শাহরাস্তি ব্যুরোঃ-
শাহরাস্তির বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যালয়সহ বৈদ্যুতিক খুটি, তার, গাছপালা পড়ে যানচলাচল বিঘগ্ন ও চালাবিহীন ঘরে শিক্ষার্থীদের পাঠদান। ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের চালা (টিনশেড) উড়িয়ে নেয়ার পর ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ে চালাবিহীন কক্ষে শিক্ষার্থীদের পাঠদান চলছে। সোমবার রাতের ঘূর্ণিঝড়ে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাংশের চালা উড়ে যাওয়ার পর এভাবেই পাঠদান চলছে।সরেজমিনে গতকাল মঙ্গলবার দেখা যায়, সীমান্তবর্তী এলাকায় পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে চালাবিহীন কক্ষে পাঠদান করছেন শিক্ষকগণ। বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত অবস্থায় ঘূর্ণিঝড়ে বিদ্যালয় ভবনের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর কক্ষ চালা উড়ে যাওয়ায় নূতন সমস্যা সৃষ্টি হয়েছে। অর্থাভাবে টিনের চালা মেরামত করতে না পারায় চালাবিহীন অবস্থায় কক্ষে পাঠদান চলছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম বলেন, ১৯৯৭ সালে বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর থেকেই তিনি অনেক প্রতিকূলতা ও সমস্যা মোকাবিলা করে বিদ্যালয়ের হাল ধরে রেখেছেন। এই বিদ্যালয়ে বর্তমানে ৫শ’ ২১ শিক্ষার্থীর জন্য ১১জন শিক্ষক রয়েছেন। তিনি আরও বলেন, একটি নতুন ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণী কক্ষসহ ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের ব্যাপক ক্ষতিসাধিত হয়। এতে বিদ্যালয়ের ৭ লক্ষ টাকার ক্ষতি হয়।ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলী আক্কাস বলেন, সীমান্তবর্তী এলাকায় থাকার কারণে বিদ্যালয়টি অবহেলিত অবস্থায় রয়েছে। অথচ বড়তুলা, ছোটতুলা, রাজারামপুর, কাদরা, কর্নপাড়া, লেপসা, তেতৈশ্বর, নাগবাড়িয়া, মোহল্লা, বরই পুকুরিয়া ও কালোচোঁসহ এগারো গ্রামের শিক্ষার্থীরা এখানে এসে লেখাপড়া করছে এ ছাড়াও রাগৈ গ্রামে সড়কের পাশে বিশাল গাছ বৈদ্যুতিক তারের উপরের উপড়ে পড়ে এতে বৈদ্যুতিক তার ও খুটি ব্যাপক ক্ষতি হয়। অপরদিকে ভোলদীঘি কামিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার টিনের ঘরের চাল উপড়ে নিয়ে যায়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। ঐ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য মোঃ তুহিন খান , বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ বাবুল।
