শাহরাস্তি প্রতিনিধি: চাদঁপুরে “নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট সম্পন্ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহ্রাস্তিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০২ এপ্রিল সোমবার সকাল ১১ টায় নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তার ডাঃ মানিক লাল মজুমদারের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তার ডাঃ মানিক লাল মজুমদারের সভাপত্বিতে ও মোঃ আবু তাহেরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ডাঃ আহছানুল কবীর, ডাঃ তানজিনা সুলতানা, মেডিকেল অফিসার ডাঃ মোঃ সালাহ উদ্দিন আহমেদ, ডেন্টাল সার্জন ডাঃ অমিত কুমার দাস, মেডিকেল অফিসার ডাঃ আয়েশা সিদ্দিকা। এ সময়ে উপস্থিত ছিলেন, সংরক্ষিত পৌর কাউন্সিলর মমতাজ বেগম, রাবেয়া আক্তার, সাবেক কাউন্সিলর মোঃ আবুল কাসেম, ইউ.পি সচিব মোঃ মাঈন উদ্দিন সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আমাদের সকলকে অটিজম রোগীদেরকে আদর, ¯েœহ, মায়া-মমতা দিয়ে গড়ে তুলতে হবে। তাদের সাথে কখনও উচ্চস্বরে কথা বলা যাবে না। নিয়মিত তাদেরকে খাবার এবং সময়মত পরিস্কার জামা-কাপড় পরিধান করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অটিজম রোগীদের সু-চিকিৎসা সহ ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছেন। আমাদের সবার সহযোগিতায় তাদেরকে গড়ে তুলতে হবে।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
