কমিউনিটির মানুষকে স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করার মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্ছিত শিক্ষার্থীদের শিক্ষা জীবন সু-নিশ্চিত ভাবে চালিত করার লক্ষ্যে শিক্ষা সম্পর্কিত সাহায্য-সহযোগিতা প্রদানের আলোকে তাদের মধ্যে সমষ্টিগত শিক্ষার মূল্যবোধ জাগ্রত করে দায়িত্ববান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ব্র্যাকের এমন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। আজ সোমবার সকালে শাহরাস্তি উপজেলার শুয়াপাড়া জি,কে উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচির (পেইস) আয়োজনে ৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ছাত্র বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় গুলো হলো শুয়াপাড়া জি,কে উচ্চ বিদ্যালয়, হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়, উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়, বানিয়া চোঁ জে,বি উচ্চ বিদ্যালয়, আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ফটিকখিরা বালিকা উচ্চ বিদ্যালয় ও বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়।
হাজীগঞ্জ পেইস’র প্রোগ্রাম অরগানাইজার তাসলিমা আক্তারের সঞ্চলনায় ও ভ্যানু উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেইস’র এলাকা ব্যবস্থাপক মোঃ মিজান উল আলম। সার্বিক ব্যবস্থাপনায় শাহরাস্তি পেইস’র প্রোগ্রাম অরগানাইজার নূরের রহমান ফারকসহ অনেকে।
এ সময় স্বেচ্ছায় শিক্ষাদান বাস্তবায়ন করা কিছু শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তাদের মধ্যে শারমিন সুলতানা, হেলাল উদ্দিন, মাহমুদা নূর ও মারওয়া খানম কেয়া অনুভূতি প্রকাশ করেন।
ছাত্র বন্ধু মিলন-মেলার পূর্বে এক র্যালি প্রদর্শন করেন তারা। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অংশ গ্রহন করেন।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

