শাহরাস্তি প্রতিনিধি ॥ চাঁদপুরের শাহরাস্তিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মা, শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানিক লাল মজুমদারের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ও ইউ.পি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জি.এম মোস্তফা কামাল, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, এম.সিএইচ এফ.পির মেডিকেল অফিসার ডা. আব্দুল গফুর মিয়া, সূচীপাড়া দক্ষিণ ইউ.পি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, সূচীপাড়া উত্তর ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটওয়ারী প্রমুখ। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ও স্বার্থক করার লক্ষে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ এছাড়া মা, শিশু ও কৈশোর কালীন সময়ে স্বাস্থ্যসেবা ও প্রচার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

