শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে পৌর ও মেহের দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসে হামলার দায়ে ১ ফেব্রুয়ারী বুধবার দুপুরে খালেকুজ্জামান ওরপে খালেদ (৩৫) নামের এক যুবলীগ নেতা কে ২ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কমপ্লেক্সে অবস্থিত পৌর ও মেহের দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে দন্ডপ্রাপ্ত খালেকুজ্জামান পৌর সভার ৬ নং ওয়ার্ডের মৃত আলী আশ্রাফ মিয়াজীর পুত্র ও ওয়ার্ডআওয়ামীলীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন মুশুর উপর অর্তকিত হামলা চালায়।এসময় তার হাতে থাকা দায়ের আঘাতে মুশু আহত হয় এবং ভূমি অফিসের আসবাব পত্র তছনছ হয়। এ ঘটনায় তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ তাকে ২ বছরের দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত খালেকুজ্জামান জানায়, সে গত ৩ দিন ধরে মোশারফ হোসেনকে মারা জন্য অপেক্ষা করছিলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ জানান, পূর্ব শত্রুতার জের ধরে খালেকুজ্জামান মোশারফ হোসেন উপর হামলা চালায়। সরকারি দপ্তরে ভাংচুর ও উশৃংখল আচরণের দায়ে তাকে ২ বছরের দন্ডাদেশ দেয়া হয়েছে।
