
প্রতিনিধি
শাহরাস্তিতে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০ টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দন্ডাদেশ দেন।
থানা সূত্রে জানা যায় গত ২৮ মার্চ রাত সাড়ে ৮ টায় উপজেলার টামটা উত্তর পাড়া মদিনা মার্কেট থেকে মাদকসেবনরত অবস্থায় ইব্রাহীককে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশকে খবর দেয়।
শাহরাস্তি মডেল থানা উপ-পরিদর্শক মাহে আলম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে আটক করে থানা নিয়ে আসে। দন্ডপ্রাপ্ত হলেন শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউপির ভাটনীখোলা গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র মোঃ ইব্রাহীম (৩৯) প্রকাশ (হেঞ্জু)। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ইব্রাহীম প্রকাশ (হেঞ্জু) কে ৬ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়।
