শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে জননী টেইলাস এন্ড ক্লথ ষ্টোর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোররাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ওয়ারুক ইস্টেশন বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোঃ শাহাদাত জানায়, ৫টি সেলাই মেশিন, জামা কাপড় সহ দোকানে সকল মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষ্যাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।প্রত্যক্ষ্য-দর্শীরা জানান, বুধবার ভোর রাতে বাজারে বেকারী শ্রমীক কাপড় দোকান আগুন দেখে ডাক চিৎকার করলে স্থানীয় এলাকাবাসি আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে শাহরাস্তি-হাজীগঞ্জের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর যৌথ প্রচেষ্ঠায় ১ ঘন্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবীব উল্যাহ মারুফ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশেকুর রহমান, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি , বাজার কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ স¤পাদক আলগীর হোসেন, সহ বাজার ব্যবসায়ী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
