
শাহরাস্তি ব্যুরো ঃ শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ রবিবার দিনের ১ম প্রহর ৫.৫৭ মিঃ উপজেলা পরিষদ চত্বরে ২১ তোপোধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। সর্বপ্রথম পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদের পক্ষে শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পরবর্তীতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি, শাহরাস্তি প্রেস ক্লাব, শাহরাস্তি মডেল থানা, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা জাকের পার্টি, সজাগ ফাউন্ডেশন। সকাল ৮টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ, ডিসপ্লে, ও শরীর চর্চা প্রদর্শনী। সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও পরিবার বর্গের সদস্যদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা। দুপুর সাড়ে ১২টায় উপজেলা লেডিস ক্লাবের অংশগ্রহনে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের পুরস্কার প্রদান। বাদ জুমা উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত। বিকাল ৪টায় উপজেলা পরিষদ একাদশ ও পৌর একাদশ ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধার পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ শাহজাহান পাটওয়ারী, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি, আহসান হাবিব, জয়নাল আবেদীন। অনুষ্ঠানে যুদ্ধাহত ও শহীদ পরিবারের ৩৬জন কে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা ইমাম, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহম্মেদ ইরান, পৌর যুবলীগের আহবায়ক শাহ এনামুল হক কমল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
