প্রতিনিধি ॥ শাহরাস্তিতে যুবদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় শাহরাস্তি ব্রিক ফিল্ড এলাকায় এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শাহরাস্তি উপজেলা যুবদলের আহবায়ক শাহ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ৩৭ তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সি.এ, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়া উদ্দিন বাদল, রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউ.পি চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটওয়ারী, পৌর বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি এহতেশামুল গনি, জেলা যুবদলের সহ-সভাপতি আলী হোসেন মন্টু, সহ-সম্পাদক মোঃ ইকবাল হোসেন, চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক আবু সায়েদ বিজয়, যুব নেতা শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম রিপন, যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ সফি উল্লাহ মিয়া (সফি), মেহের ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মাছুম বিল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে ৩৭ তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল পরিচালনা করেন টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ক্বারী মোঃ শহিদ উল্লাহ। মিলাদ মাহফিল শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ৩৭ তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তিতে যুবদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ॥
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

