বিশেষ প্রতিনিধিঃ– চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিন ইউনিয়ন অন্তঃগত নাহার গ্রামে সংখ্যালঘুর মালিকানাধীন জমি দখল ও মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় যে, নাহারা গ্রামের ভৌমিক বাড়ির ভবতোষ চন্দ্র ভৌমিক ১৯৫৩ সালে একই গ্রামের মোঃ আবীদ আলী মিজি থেকে ০.৮১ একর ভূমি খরিদ করেন, ৩৮২ নং মৌজা সাবেক ৬৩, হালে ১১৩ দাগে ০.৮২ একর ভূমির মালিক হয়ে ভোগ দখলে আসছিল। (বি এস খতিয়ান নং ৪৯০) অচিন্ত প্রয়োগ ভৌমিক(৩০) পিতা মৃত ভবতোষ চন্দ্র ভৌমিক বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের মালিকানা দখলীয় ভূমি হতে আমাদের প্রতিপক্ষ জোরপূর্বক দখল করে মাটি কেটে নিচ্ছে। এ ব্যাপারে অচিন্ত্য প্রয়োগ ভৌমিক ৫ জনকে অভিযুক্ত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরাস্তি বরাবর ১৩মে ২০১৯ইং একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হচ্ছেন (১) মোঃ দেলোয়ার মিজি, পিতা মৃতঃ সেকান্দর আলী, (২) মন্টু, পিতা মৃতঃ আবদুল কাদের মাষ্টার, (৩) মহসীন, পিতা মৃতঃ মনু মিয়া। (৪) মুক্তিযোদ্ধা সন্তান, ইসমাইল হোসেন, পিতা মৃতঃ নজীর আহম্মেদ, (৫)আইয়ুব আলী, পিতা মৃতঃ লিকত আলী। সর্ব সাং নাহারা উত্তর পাড়া, মিয়াজী বাড়ি, শাহরাস্তি চাঁদপুর। মাটি কাটা নিয়ে এই ভোক্তভূগি অচিন্ত্য প্রয়োগ ভৌমিক বলেন, আমরা বাংলাদেশে সংখ্যালগু, আমার বাবা দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষকতা পেশায় ছিলেন। আমরা কারও জমি দখলে নিতে বা পেতে চাই না। কিন্তু আমাদের মালিকানাধীন জমি তো আমরা ভোগ করতে পরবো? কিন্তু আমার বাবা মৃত্যুবরন করার পর পরেই একটি মহল তাদের জমাভুক্ত হালট বলে আমাদের জমির একটা অংশ দখল করে নিচ্ছে। আমি আমার স্হানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি দের কাছে আবেদন জানাবো, আমার ন্যায্য অধিকার যেন আমি ফিরে পাই।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তি’তে সংখ্যালগু’র মালিকানাধীন জমি দখল ও মাটি কেটে নেয়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
