মোঃ জামাল হোসেনঃ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পোস্টকার্ডের মাধ্যমে খোলা চিঠি প্রেরণ করা হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রধান ডাকঘরের মাধ্যমে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মাধ্যমে এ চিঠি প্রেরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ লিটন, সম্পাদক মুজিবর রহমান, সহ-সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক আলাউদ্দিন, সিনিয়র নেতৃবৃন্দ জাকির হোসেন ভুঁইয়া, মোঃ জাকির হোসেন, বাহারুল ইসলাম বাহারসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক। ৩ দফা দাবির খোলা চিঠিতে উল্লেখ রয়েছে প্রধান শিক্ষকদের বেতন স্কেলের পরের দাফেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ। সহকারী শিক্ষক পদকে এন্টি পদ ধরে যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে শতভাগ পদন্নোতি প্রদান। প্রাথমিক শিক্ষকদের নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্টের কর্মচারী সমমর্যদা ও সুযোগ প্রদান।
