হাসানুজ্জামান, চাঁদপুর প্রতিনিধি : অমিমাংসিত সম্পত্তিগত বিরোধে দেবর কর্তৃক ভাবী গুরুতর আহত হয়ে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনাটি গত রোববার রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়নের বানিয়া চৌঁ চৌকিদার বাড়িতে ঘটে। এ ঘটনায় আহতের পিতা মোবারক হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোবারকের কন্যা ফিরোজা বেগমের (৩৩) স্বামী শফিকুর রহমান প্রবাসে থাকেন। তাদের পৈত্রিক সম্পত্তি ব্যবহারে বিভিন্ন বাধা প্রদান করে শফিকের ছোট মনির হোসেন (৩০)। ঘটনার দিন গভীর রাতে দেবর মনির হোসেন অজ্ঞাত নামা কতেক ব্যক্তির সহযোগিতায় নির্মানাধীন বিল্ডিংয়ের গ্লীল বিহীন জানালা দিয়ে প্রবেশ করে ভাবী ফিরোজাকে বেদম প্রহার করে। এ সময় ফিরোজা ও তার সাথে থাকা ঘুমন্ত শিশু উঠে ডাক চিৎকার করলে তারা পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মনির আত্ত¥গোপন করে। এ বিষয়ে আহত ফিরোজা জানায়, মনির আমার দেবর হওয়া সত্বেও বহিরাগত সন্ত্রাস কর্তৃক আমাকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আক্রমন করে এবং বেদম প্রহারের মাধ্যমে গুরুতর আহত করে। আইন প্রয়োগকারী সংস্থা ও এ সমাজের কাছে এর সুষ্ঠ বিচার দাবী করেন তিনি।
