প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জের ধরে দুই গৃহবধু আহত হয়েছে। ১৩ মার্চ রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঘটে এমন ঘটনাটি। ঘটনায় আহতহ গৃহবধুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও একজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান তার অভিভাবক। আহতরা হলেন, শুকুর আলীর স্ত্রী আয়েশা বেগম (৩৫) ও বিল্লাল হোসেনের স্ত্রী পারভিন আক্তার (২৩) ।
জানা যায়, ওই গ্রামের জাহাজী চাঁন মিয়া বাড়ির চাঁন মিয়ার পুত্র সুরুজ মিয়ার কাছ থেকে সাড়ে ৭ শতক জায়গা সাবকবলা মূলে খরিদ করেন একই বাড়ির শুকুর আলীর স্ত্রী আয়েশা বেগম। এছাড়াও তিনি অন্যান্য ওয়ারিশ থেকে আরও সাড়ে ৭ শতক জায়গা ক্রয় করেন। ওয়ারেশি সম্পত্তি ক্রয় করার কারণে এবং দাগ ও দলিল সংক্রান্ত জটিলতায় সৃষ্ট ঘটনা উভয় পরিবারের মাঝে দীর্ঘদিন বিদ্যমান। এ ঘটনায় পক্ষে বিপক্ষে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।
এ ব্যাপারে শুকুর আলীর স্ত্রী আয়েশা বেগম বলেন, আমার পিতামাতার মৃত্যুর পর একই বাড়িতে চাচাতো ভাইয়ের নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এক পর্যায়ে সৌদি প্রবাস জীবনে আয়ের অংশ থেকে ওই জায়গা গুলো ক্রয় করি। অথচ ক্রয় করা সম্পত্তি নিজ দখলে আনাকে কেন্দ্র করে বহুবার মামলা হামলার শিকার হয়েছি। কাগজ মূলে যদি ওই সম্পত্তি আমি অথবা আমার পরিবার না পায় তাহলে কখনো, কোথাও, কারো কাছে আমরা বিচার কিংবা আপত্তি করবো না। কিন্তু দলিল মূলে যদি এ জায়গার মালিকানা প্রাপ্ত হই তাহলে এই শত্রুতার কারণ কি ? এমন প্রশ্ন তার সমাজবাসির কাছে।
মৃত চাঁন মিয়ার স্ত্রী ছালেহা বেগম বলেন, সম্পত্তিগত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে একটি আপোষনামা সৃষ্টি করা হয়। ওই আপোষনামার স্বর্ত ভঙ্গ করে পুনরায় আমাদের জায়গা দখলের অপচেষ্টা করে শুকুর আলী ও তার পরিবারবর্গ। এ ব্যাপারে আইনি সহায়তা প্রার্থনা করেন তিনি।
এ ব্যপারে এলাকাবাসি জানান, একই পরিবারের সদস্য হওয়া সত্বেও সম্পত্তিগত বিরোধ দীর্ঘদিন যাবত। তাদের বিবাদমান বিষয়টি পক্ষ পাতিত্ব না করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে নিষ্পত্তি করা উচিত বলে তারা মনে করেন।
