
মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তিতে কর্মরত সাংবদিকদের সাথে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ৩ টায় উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আবদুল লতিফের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, টামটা দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, ফারুক আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন। ওই সময় উপস্থিত ছিলেন টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান বেপারী, প্রেস ক্লাব সদস্য সজল পাল, সহ-সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, প্রেস ক্লাব সদস্য মোঃ জাকির হোসাইন খান, নোমান হোসেন আখন্দ, কামরুজ্জামান সেন্টু, মোঃ জামাল হোসেন, মোঃ মহিউদ্দিন, সাংবাদিক হাসানুজ্জামান, জসীম উদ্দিন, মোঃ মাহবুব আলম, আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আবদুল লতিফ তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের সাথে আমার ও দলের সকলের সু-সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট থাকবে। স্থানীয় সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম আমাদের এলাকার গর্ব। তিনি জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাঁর উন্নয়ন মূলক কর্মকান্ডগুলো আপনারা লেখনির মাধ্যমে অতীতে যেভাবে তুলে ধরেছেন, আশা করি ভবিষ্যতেও সেভাবে তুলে ধরবেন।
সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি শাহরাস্তি প্রেস ক্লাবের আজীবন সদস্য। তিনি শাহরাস্তি প্রেস ক্লাবের ভূমি বন্দোবস্ত, ভবন নির্মাণের জন্য অর্থের যোগান দিয়েছেন। আমরা তাঁর বিভিন্ন অবদানের জন্য কৃতজ্ঞ।
