
রফিকুল ইসলাম বাবু
ইভটিজিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছে শারমিন আক্তার মিনু নামের এক স্কুলছাত্রী। সে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি উপজেলার চিতোষী ইউনিয়নের হাড়িয়া গ্রামে।
ঘটনার পর মিনুর সহপাঠী তারেককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
স্কুল ছাত্রী মিনু হত্যাকান্ডের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বখাটে স্কুলছাত্র তারেকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
৫ ভাই-বোনের মধ্যে একমাত্র মেয়ে সন্তান শারমিন আক্তার মিনুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার পরিবার। মিনুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ ঘটনায় স্কুলছাত্রী শারমিনের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে চাঁদপুরের শাহরাস্তি মামলা দায়ের করেছেন। মামলায় তারেক ও তার মাসহ ৪ জনকে আসামি করা হয়েছে।
শাহরাস্তি উপজেলার ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীর ছাত্রী ছিল শারমিন আক্তার মিনু। বখাটে তারেক ছিল একই স্কুলে অধ্যায়নরত মিনুর সহপাঠী।
মিনুর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিনুকে সহপাঠী তারেক উত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবারও তাকে উত্যক্ত করে এবং ওইদিন তারেকের মা স্কুলে এসে মিনুর সাথে দুর্ব্যবহার করে। এতে অভিমানে মিনু নিজবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
