
মোঃ আমিনুল ইসলামঃ
শাহরাস্তিতে ময়নাতদন্ত শেষে স্ত্রী’র হাতে নিহত হতভাগ্য জামাল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় নিহতের মায়ের ইচ্ছানুসারে উপজেলার নয়নপুর বেপারী বাড়ি প্রকাশ নতুন বাড়ীতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজায় উপস্থিত এলাকাবাসী এ নারকীয় হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
প্রসঙ্গতঃ গত ১৪ এপ্রিল উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নয়নপুর বেপারী বাড়ি প্রকাশ নতুন বাড়িতে স্বামীকে হত্যা করে সন্তানের সহযোগিতায় মাটি চাপা দিয়েছে পাষন্ড স্ত্রী ফাতেমা বেগম হ্যাপি (৩৫) । ৩০ এপ্রিল শনিবার ১৬ দিন পর স্ত্রীর স্বীকারোক্তিতে বাড়ির পাশ্ববর্তি জমি থেকে নিহতের গলিত লাশ উত্তোলন করে পুলিশ।
