প্রতিনিধি ^
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মোঃ মজিবুর রহমান সুমন (৩৮) নামের ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে আদালতে প্রেরণ করেছে। বুধবার রাতে খিলাবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম ও রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার নোয়াগাঁও মাজার এলাকা হতে তাকে আটক করে। পুলিশ জানায় রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্যাশ্বর পাইকপাড়া গ্রামের মোঃ আঃ মমিনের পুত্র মোঃ মজিবুর রহমান সুমনের বিরুদ্ধে ১৪ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে গত ৪ বছর ধরে পলাতক রয়েছে। কুমিল্লার পদুয়ার বাজারে সেবক এমসিএসে কর্মরত থাকাবস্থায় ও স্মার্ট ফ্যাশন নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির দায়ে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়েছে।
