শাহরাস্তি ব্যুরো ॥
শাহরাস্তিতে ২০ কেজি গাঁজা সহ মিলন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ১৬ জুলাই সকাল পৌনে ৮ টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা-সড়কের উপজেলার বানিয়াচোঁ মৃধা বাড়ী এলাকা থেকে শাহরাস্তি মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মিলন নওগাঁ জেলার পতিœতলা উপজেলার গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। তিনি আরও বলেন, কাপড়ের গাইট আকৃতির কসটেপ দিয়ে মোড়ানো প্যাকেটটি পাচার করার সময় তাকে আটক করা হয়েছে। থানার উপ-পরিদর্শন শিকদার মোঃ সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, আব্দুল ওহাব এ অভিযানটি পরিচালনা করেন।
উল্লেখ্য, সম্প্রতি সময়ে উপজেলার গাঁজা উদ্ধার হওয়ার এটিই বড় চালান।

