
শাহরাস্তি সংবাদদাতা: “মাস্ক পরার অভ্যাস-কোভিডমুক্ত বাংলাদেশ” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডঃ বেনজির আহমেদের নির্দেশনায় মরনঘাতি (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৩য় দিনের মত মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টা হতে শাহরাস্তি থানার উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মসূচী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, দেশব্যপী নতুন করে করোনার পাদুর্ভাব বাড়ায় জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে সকাল ১০ টা হতে শাহরাস্তি উপজেলার বিভিন্ন জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, পুলিশের মহাপরিদর্শক ডঃ বেনজির আহমেদের নির্দেশনায় ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পিপিএমের (বার) সার্বিক তত্ত্বাবধায়নে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে এ কর্মসূচী পালিত হয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
