
মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তির খিলা বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ ৫শ’ ১৭ পিচ ইয়াবা সহ মদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিমকে (২৫) আটক করা হয়েছে। রবিবার অনুমানিক বেলা ১টা ৪৫ মিনিটের সময় উপজেলার বেরনাইয়া-মনোহরগঞ্জ রাস্তার বেরনাইয় বাজার এলাকা হতে তাকে আটক করা হয়।
খিলা বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ রকিব জানান, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে খিলা ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ রকিব ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র মোঃ আব্দুর রহিমকে বেরনাইয়া বাজার হতে ৫শ’ ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। পরে শাহরাস্তি মডেল থানার এসআই মোঃ কামালের কাছে ইয়াবা ট্যাবলেট সহ আব্দুর রহিমকে সোর্পদ করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী প্রত্যক্ষদর্শীরা জানান,আটককৃত রহিম ঘটনার দিন মনোহরগঞ্জ উপজেলার গৌবিন্দপুর নজরুল ইসলাম নামে মাদক ব্যবসায়ী হতে ইয়াবা নিয়ে বেরনাইয়া বাজার দিয়ে নাহারা গ্রামে যাওয়ার সময় তাঁকে পুলিশ আটক করে। তাঁরা আরো বলেন, আটককৃত রহিমের সাথে মাদক ব্যবসায়ীর একটি বড় চক্র জড়িত রয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
