মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে ৯২ পিচ ইয়াবা সহ পুলিশ এক যুবকে আটক করেছে। বুধবার উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের পালের বাড়ি এলাকায় আটকের এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই বাড়ির মৃত আলী আহম্মেদের পুত্র মহিউদ্দিন বাহার (৩৫) দির্ঘ দিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। ঘটনার দিন উঘারিয় পুলিশ তদন্ত কেন্দ্রের (আই,সি) উপ-পরিদর্শ মোঃ ফারুক হোসেন মাদক ব্যাবসায়ী মহিউদ্দিনের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৯২ পিচ ইয়াবা সহ তাকে আটক করে।

