শাহরাস্তি পৌর আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিিটর ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার পৌর ১২নং ওয়ার্ডের সেনগাঁও গ্রামে কমিটি গঠনকল্পে সভা আহবান করা হয়। বিকেল ৫টায় উত্তর সেনগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে আলোচনা সভা শুরু হয়। সভায় পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক নূর মোহাম্মদ মোল্লা, যুগ্ন সমন্বয়ক কাউন্সিলর মুকবুল আহমেদ, আব্দুল মান্নান বেপারী, পৌর আওয়ামী লীগ নেতা ও মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন, পৌর আওয়ামী লীগ নেতা ডা. মফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ১২ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক কমিটি যথাসময়ে ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয়। সভায় কয়েকজন সদস্যের নাম আহবায়ক ও সদস্য সচিব হিসেবে প্রস্তাব আসে। সভাশেষে নাম প্রস্তাব ও নাস্তার প্যাকেট নিয়ে সেনগাঁও উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দক্ষিণপাড়ার কর্মী মহসীন, আবু তাহের, মোঃ ইউনুছ, এস.মে আজম, রিপাত হোসেন সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন হাতে থাকা লাঠিসোটা নিয়ে উত্তর পাড়ার নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে উত্তরপাড়ার মোঃ রাব্বী (১৮), মোঃ শাহাদাত হোসেন (২৬), মোঃ আল-আমিন (১৭) ও মোঃ আরিফ (১২) আহত হয়েছে। আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও হামলাকারীরা সভাস্থল সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কিছু উঁচু-নিচু ব্যাঞ্চ ভাংচুর করে। হাসপাতালে আহতদের দেখতে আসেন উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ, পৌর সমন্বয় কমিটির আহবায়ক নূর মোহাম্মদ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তির আওয়ামী লীগের সভা শেষে ॥ নামের প্রস্তাবনা ও নাস্তার প্যাকেটকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৪ ॥
আরও সংবাদ
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩 মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের সকল শহীদ ও বীর... বিস্তারিত
দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা... বিস্তারিত
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয়... বিস্তারিত
সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

