শাহরাস্তির আলীপুর ও আজাগরা বিদ্যুতায়নের উদ্বোধন
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর ও আজাগরা গ্রামে এ বিদ্যুতের সংযোগ দেয়া হয়। টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সাবেক সরাষ্ট্র মন্ত্রী ও স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, পল্লী বিদ্যুতের শাহরাস্তির ডিজিএম পঙ্কজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তাফায়েল আহমেদ ইরান, টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল আলম মানিক।
টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ইউছুফ ফরহাদের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন মজুমদার, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী জনি, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান মিজি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক নুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনির হোসেন মোল্লা, উপজেলা তাতীঁলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন মানিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বাচ্চু ভূঁইয়াসহ ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ আলীপুর ও আজাগরা গ্রামে ৭৩ জন গ্রাহকদের মাঝে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়।
শাহরাস্তির বড়পুকুরিয়া ও মনিপুর খিতারপাড়ে বিদ্যুতায়নের উদ্বোধ
শাহরাস্তিতে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় চিতোষী পূর্ব ইউনিয়নের বড়পুকুরিয়া ও মনিবপুর খিতারপাড় গ্রামে এ বিদ্যুতের সংযোগ দেয়া হয়। টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সাবেক সরাষ্ট্র মন্ত্রী ও স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, পল্লী বিদ্যুতের শাহরাস্তির ডিজিএম পঙ্কজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তাফায়েল আহমেদ ইরান।
চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ মানিকের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু ইউছুফ পাটওয়ারী, উপজেলা তাতীঁলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন মানিক মোঃ নুরে আলম, চিতোষী ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ জামাল হোসেনসহ ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বড়পুকুরিয়া ও মনিপুর খিতার পাড় ১৬৫ জন গ্রাহকের মাঝে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, আমি আপনাদেরকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আপনারা অনেক আনন্দিত বিদ্যুতের মাধ্যমে আপনাদের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে। আমি হাজীগঞ্জ-শাহরাস্তির অসমাপ্ত কাজ গুলো অল্প সময়ের মধ্যে শেষ করবে। বিদ্যুত সংযোগ সাথে যারা জড়িত কর্মকর্তা , কর্মচারী ও এলাকাবাসী ধন্যবাদ জানাই।
শাহরাস্তির সূচিপাড়াতে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ॥
শাহরাস্তিতে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সূচিপাড়া গ্রামে এ বিদ্যুতের সংযোগ দেয়া হয়। টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সাবেক সরাষ্ট্র মন্ত্রী ও স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, পল্লী বিদ্যুতের শাহরাস্তির ডিজিএম পঙ্কজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তাফায়েল আহমেদ ইরান।
সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ মুকসুদ আহমেদের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আবু ইউছুফ মিলনের সঞ্চালনায়, আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলমা,
সাংগঠনিক সম্পাদক রেদওয়ান মিজি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, ,উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহামন প্রমুখ। এসময় আওয়ামীলীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ আলীপুর ও আজাগরা গ্রামে ৫৬জন গ্রাহকদের মাঝে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়।
