
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজকে দানবীর ইঞ্জি. মকবুল হোসেন পাটোয়ারী ভূমি দান করেছেন। গতকাল ৩১ জানুয়ারী বুধবার সন্ধ্যায় উপজেলা টামটা উত্তর ইউপির বলশিদ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জি. মোঃ মকবুল হোসেন পাটোয়ারী ভূমি দানের সাবকবলা দলিল হস্তান্তর করেন। মেহের ডিগ্রি কলেজের পক্ষে ভূমির দলিল গ্রহন করেন কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। দানকৃত ভূমির মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহাবউদ্দিন পাটোয়ারী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ কামরুজ্জামান মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, সাবেক কাউন্সিলর মোঃ রুস্তুম আলী। দলিল সম্পাদনে সার্বিক দায়িত্বে ছিলেন মেহের উত্তর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী। এ মহতি উদ্যোগের জন্য কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ইঞ্জি. মকবুল হোসেন পাটোয়ারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
