বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা সরকার
—————-মেয়র হাজী আঃ লতিফ
মোঃ জামাল হোসেন ঃ-শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কান্দিরপাড় নলুয়া গ্রামে শুভ বিদ্যুাতায়ন উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় দৈয়ারা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিদ্যুতায়ন উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন শাহরাস্তি-হাজীগঞ্জের স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের সংসদয়ী স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক, পৌর মেয়র হাজী আবদুল লতিফ। বাংলাদেশ আওয়ামীলগের উপ-কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ শফিকুর রহমান,শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, বিশিষ্ট শিল্পপতী মোঃ নেছার আহমেদ পাটোওয়ারী, বাংলাদেশ সড়ক পরিবহন কমিটির সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড,এম আনোয়ার, পৌর উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-আহবায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবদুল মান্নান বেপারী, পল্লী বিদ্যুতের ইঞ্জিঃ মোঃ জামাল হোসেন, ইন্সপেক্টর মোঃ শরীফ হোসেন হুমায়ুন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোয়েব দেওয়ান, চিতোষী পূর্ব আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ মানিক, উপজেলা যুবলীগ সদস্য মোঃ জহিরুল ইসলাম সহ আওয়ামীলীগ, যুবলীগ, বিদ্যুৎ সংযোগ গ্রাহকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা সরকার, শাহরাস্তির প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, বর্তমানে আওয়ামীলীগ সরকার উন্নয়ন সরকার, আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় আসে তখনই এদেশের উন্নয়ন হয়। যেমন বিদ্যুৎ, রাস্তা, ব্রীজ, কালবার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নর্বনির্মিত ভবন এবং শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। তারই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে এ সরকারকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজিত করুন। কান্দিরপাড় নলুয়া গ্রামে ১৫৩টি মিটার সংযোগ দেওয়া হয়েছে।
