স্টাফ রিপোর্টার ॥
শাহরাস্তি উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। গত ১৫ আগষ্ট সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে শোক র্যালী, আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ওবায়েদুর রহমান মজুমদারের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ সামছুর রহমান, মোঃ মোস্তফা মিয়া, মোঃ শাহজাহান, ইউ.পি সদস্য মোঃ আলমগীর খবির প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ ও এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা সহ সকল শহীদদের স্মরণে এবং সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সহধর্মীনির রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

